
আন্তরিক শুভেচ্ছা রইল Earn Money এর পক্ষ থেকে ।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন ।
অনেকে অনেক শখ করে একটা ব্লগ করে। অনেক যত্ন করে। কিন্তু পরেশেষে দেখা যায় কোন ভালো ফলাফল পাওয়া যায় না। তাদের জন্য বলছি হতাশা থেকে বের হয়ে আসুন। ছোট কিছু টিপস ফলো করুন। জয় হবেই এই বার।
ফুটার পরিবর্তন করুন
ফেভিকন পাল্টে দেওয়া।
অতিরিক্ত গ্যজেট যুক্ত না করা।
গ্যাজেটতো ব্লগারদের কাছে অপরিচিত কিছুনা। একজন ব্লগারের উচিত খুব দরকারি গ্যাজেটগুলো ছাড়া কোন গ্যাজেট ব্যবহার না করা। কারন অতিরিক্ত গ্যাজেট থাকার কারনে আপনার ব্লগের পেজ লোড হতে বেশি সময় লাগে। এতে ভিসিটররা ব্লগ বিমুখি হয়। আর বাস্তবত সত্য এইযে অতিরিক্ত গ্যাজেটের কারনে ব্লগের সৌন্দর্য বাড়ে না। বরং কমে। তো ব্লগারের উচিত যথাসম্ভব কম গ্যজেট ব্যবহার করা।
কমেন্ট বক্স পাল্টানো।
ব্লগারে ডিফল্ট যে কমেন্ট বক্স থাকে তা পরিবর্তন করা যায়। নিতান্ত সৌন্দর্য বর্ধন ও আপনার ব্লগে ব্যাতিক্রমধর্মি লুক আনতে আপনি এটির পরিবর্তন করতে পারেন। অবশ্য এটি দেখতে আপনার ও ভিসিটরের দুইজনেরই ভালো লাগবে।পপআপ বিজ্ঞাপন , অবান্ছিত বিজ্ঞাপন না দেওয়া।
পপআপ বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো বেশ প্রলোভন দেখায় ব্লগারদের। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পপআপ বিজ্ঞাপন আপনার ব্লগের কি ক্ষতি করে ?? ভিসিটর যখন আপনার ব্লগে কোন কিছুর সন্ধানে ঢুকে তখন পপআপ বিজ্ঞাপনের কারনে অন্যসাইটে প্রথমেই ঢুকে পড়ে। ফলে আপনার সাইটের প্রতি "কি খুজতে এসে কি পেলাম। ভুয়া সাইট" একটা বিরুপ ধারনার সৃষ্টি হয়। সত্যি বলছি, একটা পপআপ বিজ্ঞাপনের কারনে একটা বড় মানের ওযেব সাইটের ও অধঃপতন হতে পারে। এই রকম অনেক উদাহরন আপনি নিজেই খুজে বের করে নিতে পারেন।
প্রতিটি পোষ্ট ছবি যুক্ত করবেন
পোষ্ট ছবি যুক্ত করা অবশ্যই ব্লগের প্রতিটি পোষ্ট ছবি যুক্ত করবেন। এটি যেভাবে আপনার ব্লগের ভিসিটর বাড়াবে, সাথে সাথে ব্লগের সৌন্দর্য ধরে রাখতে বিশেষ সহায়ক এটি।সংগ্রহে : বাংলা টিপস














