আসসালামু আলাইকুম। !!আন্তরিক শুভেচ্ছা রইল Earn Money এর পক্ষ থেকে ।আশা করি, আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন ।
অনেকে অনেক শখ করে একটা ব্লগ করে। অনেক যত্ন করে। কিন্তু পরেশেষে দেখা যায় কোন ভালো ফলাফল পাওয়া যায় না। তাদের জন্য বলছি হতাশা থেকে বের হয়ে আসুন। ছোট কিছু টিপস ফলো করুন। জয় হবেই এই বার।
ফুটার পরিবর্তন করুন
ব্লগস্পটে যে ডিফল্ট বা সার্চ বক্স দেওয়া থাকে তাকে ফুটার টেমপ্লেটের সাথে মানানসই হয় না। তাই অনেকে ফুটার পরিবর্তন করে থাকেন। তাছাড়া ব্লগস্পটের সার্চবক্স ছাড়াও টেমপ্লেটের একটা সার্চবক্স এমনিতে দেওয়া থাকে। ফলে ফুটার সহ মোট ২ টা সার্চবক্স হয়ে যায়। এতে ব্লগস্পটের সৌন্দর্য ও স্থান ২ টাই নষ্ট হয়। ভালো হয় যদি ফুটার বা ব্লগস্পটের ডিফল্ট সার্চবক্সটা বন্ধ করে দেওয়া হয়। ফুটার বন্ধ করতে ব্লগস্পটের ড্যাসবোর্ডে যান। তারপর লেআউটের অপশনে গিয়ে নাভবারে ক্লিক করুন। সবার নিচে "বন্ধ" লিখা অপশনে গিয়ে "সংরক্ষন" চাপুন। এভাবে ব্লগস্পটের ফুটার বন্ধ করবেন।
ফেভিকন পাল্টে দেওয়া।
ফেভিকন বা ফেভিআইকন জিনিসটা প্রথমে শুনে নতুন লাগতে পারে। ফেভিকন জিনিসটা হলো আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন তখন দেখবে যে ট্যবে ফেসবুক ওপেন করসেন, তার উপরে ছোট করে একটা "f" লিখা থাকবে। ওটা হলো ফেসবুকের ফেভিকন। ঠিক একই রকম করে প্রতিটা ওয়েবসাইটের একটা নির্দষ্ট ফেভিকন থাকে যেটা দিয়ে পর পর ৫-৬ টা ট্যাবের ভেতর দিয়ে ওয়েব সাইট যে ট্যবে ওপেন করা আছে সেটিকে খুজে পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারছেন ভিসিটরের সুবিদার্থে এবং ব্লগের সৌন্দর্য বর্ধনে ফেভিকনের ব্যবহার কতটা গুরুত্বপুর্ন। কিন্তু ব্লগস্পটে যে B চিহ্নিত ফেভিকন দেওয়া থাকে তা বেশীরভাগ ব্লগস্পট ব্লগের জন্য একটি কমন ফেভিকন। তাই এডমিনের উচিত সৌন্দর্য বর্ধন ও ভিসিটরের সুবিদার্থে অবশ্যই ফেভিকনের পরিবর্তন করা।
অতিরিক্ত গ্যজেট যুক্ত না করা।
গ্যাজেটতো ব্লগারদের কাছে অপরিচিত কিছুনা। একজন ব্লগারের উচিত খুব দরকারি গ্যাজেটগুলো ছাড়া কোন গ্যাজেট ব্যবহার না করা। কারন অতিরিক্ত গ্যাজেট থাকার কারনে আপনার ব্লগের পেজ লোড হতে বেশি সময় লাগে। এতে ভিসিটররা ব্লগ বিমুখি হয়। আর বাস্তবত সত্য এইযে অতিরিক্ত গ্যাজেটের কারনে ব্লগের সৌন্দর্য বাড়ে না। বরং কমে। তো ব্লগারের উচিত যথাসম্ভব কম গ্যজেট ব্যবহার করা।
কমেন্ট বক্স পাল্টানো।
ব্লগারে ডিফল্ট যে কমেন্ট বক্স থাকে তা পরিবর্তন করা যায়। নিতান্ত সৌন্দর্য বর্ধন ও আপনার ব্লগে ব্যাতিক্রমধর্মি লুক আনতে আপনি এটির পরিবর্তন করতে পারেন। অবশ্য এটি দেখতে আপনার ও ভিসিটরের দুইজনেরই ভালো লাগবে।
পপআপ বিজ্ঞাপন , অবান্ছিত বিজ্ঞাপন না দেওয়া।
পপআপ বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো বেশ প্রলোভন দেখায় ব্লগারদের। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, পপআপ বিজ্ঞাপন আপনার ব্লগের কি ক্ষতি করে ?? ভিসিটর যখন আপনার ব্লগে কোন কিছুর সন্ধানে ঢুকে তখন পপআপ বিজ্ঞাপনের কারনে অন্যসাইটে প্রথমেই ঢুকে পড়ে। ফলে আপনার সাইটের প্রতি "কি খুজতে এসে কি পেলাম। ভুয়া সাইট" একটা বিরুপ ধারনার সৃষ্টি হয়। সত্যি বলছি, একটা পপআপ বিজ্ঞাপনের কারনে একটা বড় মানের ওযেব সাইটের ও অধঃপতন হতে পারে। এই রকম অনেক উদাহরন আপনি নিজেই খুজে বের করে নিতে পারেন।
প্রতিটি পোষ্ট ছবি যুক্ত করবেন
পোষ্ট ছবি যুক্ত করা অবশ্যই ব্লগের প্রতিটি পোষ্ট ছবি যুক্ত করবেন। এটি যেভাবে আপনার ব্লগের ভিসিটর বাড়াবে, সাথে সাথে ব্লগের সৌন্দর্য ধরে রাখতে বিশেষ সহায়ক এটি।
সংগ্রহে : বাংলা টিপস
অনেক সময় দেখা যায় অনেক ভাল ও উন্নত কনফিগারেশন এর কম্পিউটার ও স্লো কাজ করে । এতে করে কাজ করতে অসুবিধায় পড়তে হয়। একটু দেখে কম্পিউটার ব্যাবহার করলে আমরা এ থেকে মুক্তি পেতে পারি । নিচে কম্পিউটার ব্যাবহারের গতি বাড়ানোর কিছু টিপস দেওয়া হল ১. এপ্লিকেশান চালুর আগে পিসির সঠিকভাবে বুট-আপ এ সময় দিন। তাড়াহুড়া করবেন না । ২. রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র্যাম থেকে মুছে যাবে। ৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ লো রেজুলেশানের করুন। ৪. ডেস্কটপের আইকনের বাহার সাজানোর কোন প্রয়োজন নেই ৫. রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন ৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন ৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন। ৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র্যাম ফুল ইউজ হয়। ৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন। ১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন। ১১. পিসি স্লো মনে হলে রিফ্রেশ করার পাশাপাশি রান এ গিয়ে TREE চাপুন।
বৃষ্টিতে ভিজা বা বৃষ্টির মধ্যে ছাটা নিয়ে হাটার মজাই আলাদা । কিন্তু সেটা অবশ্যই অফিস টাইম কিংবা কাজের সময়ে নয় । বরং কাজের সময় বৃষ্টি মানুষের ভোগান্তিই বাড়ায়। কারন ছাতা বহন করা বেশ ঝামেলার ব্যাপার স্যাপার । ভিজা ছাতা নিয়ে অফিসে বা বাসে অপ্রিতিকর অবস্থায় পড়া । বা ছাতা ভুল করে কোথাও রেখে আসার সমস্যায় পড়েননি এমন লোক খুজে পাওয়া যাবে না। কিন্তু এখন সে ঝামেলা থেকে মুক্তি দিতে আসছে নতুন প্রযুক্তি।এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ” air umbrella ” । লম্বা টর্চ লাইটের মত এই প্রযুক্তি ছাতার বিকল্প হিসেবে ব্যাবহৃত হবে।

এটি প্রচলিত ছাতার মত কোনো ছাতা নয় । এর মেকানিজম-কে আসলে কোনো ছাতার সাথেই মিলানো যাবে না। লম্বা দন্ডটির ভিতর থাকে ব্যাটারী এবং সবার উপরে থাকে একটি মোটর । ব্যাটারির সাহায্যে মোটর ঘুরতে থাকে ফলে এটা বৃষ্টির দিকে তাক করলে মোটর বৃষ্টির পানিকে ব্যাবহারকারীর মাথার উপর থেকে আশেপাশে সরিয়ে দেয় । এই ছাতাটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে । তবে a, b, এবং c এই ৩ টি ক্যাটাগরীতে বিভক্ত এই ছাতাটির সর্বোচ্চ কাজের সীমা যথাক্রমে ১৫, ১৫ এবং ৩০ মিনিট । তবে এর ডেভেলপাররা এর সময় বৃদ্ধি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন । ২০১৫ সালের শেষের দিকে এই ছাতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এই ছাতাটির ডেভেলপাররা ।