Important Posts:

Wednesday, April 29, 2015

আসছে নতুন প্রযুক্তি। ছাতার ঝামেলা শেষ !

বৃষ্টিতে ভিজা বা বৃষ্টির মধ্যে ছাটা নিয়ে হাটার মজাই আলাদা । কিন্তু সেটা অবশ্যই অফিস টাইম কিংবা কাজের সময়ে নয় । বরং কাজের সময় বৃষ্টি মানুষের ভোগান্তিই বাড়ায়। কারন ছাতা বহন করা বেশ ঝামেলার ব্যাপার স্যাপার । ভিজা ছাতা নিয়ে অফিসে বা বাসে অপ্রিতিকর অবস্থায় পড়া । বা ছাতা ভুল করে কোথাও রেখে আসার সমস্যায় পড়েননি এমন লোক খুজে পাওয়া যাবে না। কিন্তু এখন সে ঝামেলা থেকে মুক্তি দিতে আসছে নতুন প্রযুক্তি।এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ” air umbrella ” । লম্বা টর্চ লাইটের মত এই প্রযুক্তি ছাতার বিকল্প হিসেবে ব্যাবহৃত হবে।

এটি প্রচলিত ছাতার মত কোনো ছাতা নয় । এর মেকানিজম-কে আসলে কোনো ছাতার সাথেই মিলানো যাবে না। লম্বা দন্ডটির ভিতর থাকে ব্যাটারী এবং সবার উপরে থাকে একটি মোটর । ব্যাটারির সাহায্যে মোটর ঘুরতে থাকে ফলে এটা বৃষ্টির দিকে তাক করলে মোটর বৃষ্টির পানিকে ব্যাবহারকারীর মাথার উপর থেকে আশেপাশে সরিয়ে দেয় । এই ছাতাটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে । তবে a, b, এবং c এই ৩ টি ক্যাটাগরীতে বিভক্ত এই ছাতাটির সর্বোচ্চ কাজের সীমা যথাক্রমে ১৫, ১৫ এবং ৩০ মিনিট । তবে এর ডেভেলপাররা এর সময় বৃদ্ধি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন । ২০১৫ সালের শেষের দিকে এই ছাতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এই ছাতাটির ডেভেলপাররা ।

No comments:

Post a Comment

Designed By © Soiod Md Masud | Azosta Community 2015
^