সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল Earn Money এর পক্ষ থেকে ।
ফরেক্স ট্রেড করার জন্য এর নানা বিষয় নিয়ে ভাবতে হয় । গাণিতিক বিষয় টা মাথায় রাখা উচিত । আর সেটার জন্য ব্যবহার করতে পারেন ফরেক্স ক্যালকুলেটর ।
আরও নতুন নতুন বিষয় জানতে Earn Money এর সাথে থাকুন ।
ধন্যবাদ ।
সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল Earn Money এর পক্ষ থেকে ।
যদি কেউ Meta Trader 4 সফটওয়্যার ডাউনলোড দিতে না পারেন । তাহলে খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
ডাউনলোড লিংক
এমনকি এখানে অনেক তথ্য পাবেন ফরেক্স সম্পর্কে ।
ধন্যবাদ
সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল Earn Money এর পক্ষ থেকে ।আজকে আমি ফরেক্স কি সেটা সম্পর্কে সামান্য ধারনা দেয়ার চেষ্টা করব | ফরেক্স হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(FOReign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক বিনিময় কার্যক্রম। ফরেক্স অথবা স্পট ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। ফরেক্স হল সবচেয়ে নতুন আর্থিক বাজারগুলোর একটি: এটা গত শতাব্দীর ৭০ এর দশক থেকে কাজ করছে। যদিও, আয়তন এবং দ্রুত-বর্ধনশীলতার দিক থেকে এটাই সবচেয়ে বড় বাজার। ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকার সকল স্টক এক্সচেঞ্জ মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।উদহারণসরুপ, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেট এ আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিতও আর বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেট এ আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন।আশা করি বুঝতে পেরেছেন !!
এবার দেশেই তৈরি হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন ওয়ার্ক মার্কেটপ্লেস, বিল্যান্সার। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অনলাইন ভিত্তিক কাজের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মত দেশিয় মার্কেট প্লেসের উদ্যোক্তাদের। তবে দেশের ফ্রিল্যান্সাররা মনে করছেন নিজস্ব মার্কেটপ্লেসের আগে দক্ষ জনশক্তি তৈরি ও অবকাঠামোগত উন্নয়ন সব থেকে বেশি জরুরি।
ফটোগ্রাফি, ছবি এডিটিং কিংবা লিখালিখি- বাদ নেই অনলাইনে কাজ করার কোন ক্ষেত্রই। কোন প্রতিষ্ঠানের অধীনে নয়, এসব ক্ষেত্রে স্বাধীনভাবেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন এ যুগের তরুণরা। আর প্রতিযোগিতার বাজার এ জন্য তাদের নির্ভর করতে হয় ওডেক্স-ইল্যান্স, ফ্রিল্যান্সার কিংবা ভিওয়ার্কারের মতো জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেসের ওপর। দেশিয় ফ্রিল্যান্সারদের জন্য তাই বিল্যান্সার নামে দেশেই তৈরি হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটি মার্কেট প্লেস। যেখানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনলাইন কাজের সুযোগ থাকবে।
বিল্যান্সারের উদ্যোক্তা মো. সফিউল আলম বলেন, 'বাংলাদেশে মার্কেট হলো ১৬০ মিলিয়ন ডলারেরও বেশি। এই মার্কেটকে ক্যাটার করার মতো কোনো একটি লোকাল মার্কেট প্লেস নেই। বিল্যান্সার ডট কম যখন প্রস্তাব করা হয়, তখন সরকার সর্বাত্মক সহায়তা করার একটি আশ্বাস দিয়েছেন।'
এদিকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে অনলাইন ভিত্তিক কাজের গতি বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন পদ্ধতি উন্নত করা জরুরী বলে মত দেশিয় ফ্রিল্যান্সারদের। তাদের মতে, এই মুহূর্তে অবকাঠামো সুবিধাগুলোর দিকে মনোযোগ দেয়া উচিত। সেক্ষেত্রে অর্থ লেনদেনের বিষয়টি কিভাবে আরও স্বচ্ছতার সাথে করা যায়, সেই বিষয়ে নজর দেয়া জরুরি।
প্রাথমিকভাবে দেশিয় বাজার ধরার পাশাপাশি ইন্টারন্যাশনাল এমপ্লয়ারদের এই মার্কেটপ্লেসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিল্যান্সারের উদ্যোক্তাদের। এই বিষয়ে সফিউল আলম বলেন, আপাতত আমাদের পরিকল্পনা হলো বিদেশ থেকে যেই কাজগুলো আসবে সেগুলো বাংলাদেশি ফ্রিল্যন্সাররা করবে। এই মাসেই আমরা এটি ওপেন করে দিচ্ছি।'
তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং, নির্ভরযোগ্য কারিগরি সক্ষমতা, পেমেন্ট পদ্ধতি এবং সবার আস্থা ও আগ্রহ তৈরি করাই বিল্যান্সারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এমনটাই মত সংশ্লিষ্টদের।
সূত্র : সময়
অনলাইনে অর্থ লেনদেনে উত্সাহী করতে সব ধরনের সেবা খরচ কমানোর জন্য আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা পেওনিয়ারের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার সঙ্গে পেওনিয়ারের সেবা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পেওনিয়ারের প্রধান নির্বাহী স্কট এইচ গ্যালিট, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসানুল্লাহ প্রমুখ।
২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান।
শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে অনলাইনে অর্থ লেনদেনে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন, সে জন্য পেওনিয়ারের বিভিন্ন সার্ভিস চার্জ কমানো প্রয়োজন।
অনুষ্ঠানে সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান বেসিস সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা তৈরি করার জন্যও আহ্বান জানান তিনি।
সূত্র : প্রথম আলো
মাইক্রোসফট নকিয়া কোম্পানি কিনে নেয়ার পর একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। এবার ও তার ব্যতিক্রম হয় নি। মাত্র ২৯ ডলার মূল্যের নকিয়া ২১৫ মডেলের এই ফোনটি এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ হিট হবে বলে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট। আর এফোনের সবচায়তে আকর্ষণ হচ্ছে এ ফোনে থাকবে অপেরা মিনি ব্রাউজার, বিল্ট ইন ফেসবুক ম্যাসেঞ্জার এবং এর শক্তিশালী ব্যাটারি ২৯ দিন স্ট্যান্ডবাই থাকবে, এ ছাড়া টুইটারসহ অন্যান্য অ্যাপ। তবে এর স্পেসিফিকেশন সাধারণ। ডিসপ্লে ৩২০x২৪০ পিক্সেল, ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল, আছে রেডিও ও টর্চ। ফোনের দেহটি বেশ শক্তপোক্ত। এর শক্তিশালী ব্যাটারি ২৯ দিন স্ট্যান্ডবাই থাকবে। এর সফটওয়্যার বেশ সূক্ষ্ম কাজ করতে পারে। এটি ৩জি সংযোগে কাজ করতে পারে।
সূত্র : ইনডিপেনডেন্ট -
অনেক সময় দেখা যায় অনেক ভাল ও উন্নত কনফিগারেশন এর কম্পিউটার ও স্লো কাজ করে । এতে করে কাজ করতে অসুবিধায় পড়তে হয়। একটু দেখে কম্পিউটার ব্যাবহার করলে আমরা এ থেকে মুক্তি পেতে পারি । নিচে কম্পিউটার ব্যাবহারের গতি বাড়ানোর কিছু টিপস দেওয়া হল ১. এপ্লিকেশান চালুর আগে পিসির সঠিকভাবে বুট-আপ এ সময় দিন। তাড়াহুড়া করবেন না । ২. রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র্যাম থেকে মুছে যাবে। ৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ লো রেজুলেশানের করুন। ৪. ডেস্কটপের আইকনের বাহার সাজানোর কোন প্রয়োজন নেই ৫. রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন ৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন ৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন। ৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র্যাম ফুল ইউজ হয়। ৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন। ১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন। ১১. পিসি স্লো মনে হলে রিফ্রেশ করার পাশাপাশি রান এ গিয়ে TREE চাপুন।
বৃষ্টিতে ভিজা বা বৃষ্টির মধ্যে ছাটা নিয়ে হাটার মজাই আলাদা । কিন্তু সেটা অবশ্যই অফিস টাইম কিংবা কাজের সময়ে নয় । বরং কাজের সময় বৃষ্টি মানুষের ভোগান্তিই বাড়ায়। কারন ছাতা বহন করা বেশ ঝামেলার ব্যাপার স্যাপার । ভিজা ছাতা নিয়ে অফিসে বা বাসে অপ্রিতিকর অবস্থায় পড়া । বা ছাতা ভুল করে কোথাও রেখে আসার সমস্যায় পড়েননি এমন লোক খুজে পাওয়া যাবে না। কিন্তু এখন সে ঝামেলা থেকে মুক্তি দিতে আসছে নতুন প্রযুক্তি।এই প্রযুক্তির নাম রাখা হয়েছে ” air umbrella ” । লম্বা টর্চ লাইটের মত এই প্রযুক্তি ছাতার বিকল্প হিসেবে ব্যাবহৃত হবে।

এটি প্রচলিত ছাতার মত কোনো ছাতা নয় । এর মেকানিজম-কে আসলে কোনো ছাতার সাথেই মিলানো যাবে না। লম্বা দন্ডটির ভিতর থাকে ব্যাটারী এবং সবার উপরে থাকে একটি মোটর । ব্যাটারির সাহায্যে মোটর ঘুরতে থাকে ফলে এটা বৃষ্টির দিকে তাক করলে মোটর বৃষ্টির পানিকে ব্যাবহারকারীর মাথার উপর থেকে আশেপাশে সরিয়ে দেয় । এই ছাতাটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে । তবে a, b, এবং c এই ৩ টি ক্যাটাগরীতে বিভক্ত এই ছাতাটির সর্বোচ্চ কাজের সীমা যথাক্রমে ১৫, ১৫ এবং ৩০ মিনিট । তবে এর ডেভেলপাররা এর সময় বৃদ্ধি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন । ২০১৫ সালের শেষের দিকে এই ছাতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন এই ছাতাটির ডেভেলপাররা ।